ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৯/১ পৃষ্ঠা ২৫-২৮
  • আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উত্তম উদাহরণগুলির জন্য কৃতজ্ঞ
  • সত্যের পক্ষে আমার পদক্ষেপ
  • আমার পরিচর্যার জন্য কৃতজ্ঞ
  • এক বিশ্বস্ত সহকারিণী লাভ করা
  • আমাদের একত্রের জীবনের জন্য কৃতজ্ঞ
  • সত্তর বছর ধরে এক এক যিহুদির বস্ত্রের অঞ্চল ধরে থাকা
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সঠিক বাছাইগুলো চিরস্থায়ী আশীর্বাদগুলোর দিকে চালিত করে
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমি জীবনের প্রতিটা ক্ষেত্রে শিখতে থাকি
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • ৮০ বছর বয়সে কার্যভারের পরিবর্তন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৯/১ পৃষ্ঠা ২৫-২৮

আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে

জন উইন দ্বারা কথিত

কতবারই না আমি যিহোবার সাক্ষীদের সভাগুলিতে যাওয়ার সময় টালবাহানা করেছি! যে কোনভাবেই হোক সেখানে উপস্থিত হওয়াকে এড়ানোর জন্য—আমি পেট ব্যথা বা মাথা ব্যথার ভান করতাম। কিন্তু আমার মায়ের দৃঢ়তার কারণে সর্বদা সেই সব পীড়াগুলি তাড়াতাড়ি দূর হয়ে যেত আর পরে দেখতাম যে আমি আমার মায়ের সাথে তিন কিলোমিটার পথ হেটে কিংডম হলে যাচ্ছি এবং যাওয়ার পথে তিনি এক বয়স্ক সঙ্গীর সাথে ঈশ্বরের বাক্য নিয়ে যা আলোচনা করতেন তা শুনছি।

এটি আমাকে এক মূল্যবান শিক্ষা দিয়েছিল: ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক তা প্রেমের সাথে করার ক্ষেত্রে দৃঢ় থাকতে পিতামাতাদের কখনও বিরত হওয়া উচিত নয়। (হিতোপদেশ ২৯:১৫, ১৭) “আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি” এই ঐশিক আদেশটি তাদের কখনও ভুলে যাওয়া উচিত নয়। (ইব্রীয় ১০:২৫) যখন আমি আমার জীবনের পিছন দিকে ফিরে তাকাই, তখন আমি কতই না কৃতজ্ঞ হই যে আমার জন্য যা কিছু উত্তম আমার মা তা আমাকে দিয়ে করিয়েছিলেন!

উত্তম উদাহরণগুলির জন্য কৃতজ্ঞ

আমার বাবা একজন অবিশ্বাসী হওয়া সত্ত্বেও, তিনি মায়ের বিশ্বাসকে মেনে নিয়েছিলেন, যখন তিনি একজন বাইবেল ছাত্রী হয়েছিলেন যে নামে যিহোবার সাক্ষীরা তখন পরিচিত ছিল। ১৯১৩ সালে তিনি, ওয়াচ টাওয়ার সোসাইটির প্রথম সভাপতি চার্লস টি. রাসেলের দ্বারা প্রদত্ত “সমাধিক্ষেত্রকে অতিক্রম করে” বক্তৃতাটি শুনতে যান। যেহেতু তিনি দেরিতে পৌঁছেছিলেন, বসার জায়গাগুলি ভর্তি হয়ে যায়। তাই তিনি অন্যান্য বিলম্বিত অতিথিদের সাথে মঞ্চে পাস্টর রাসেলের একেবারে পাশে বসার জন্য আমন্ত্রণ পান। সেই বক্তৃতাটি তাকে গভীরভাবে প্রভাবিত করে। এটি পরের দিন স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশিত হয় এবং তিনি এর একটি সংখ্যা রাখেন আর বারবার তা পড়েন।

সভার শেষে মা, তার নামসহ এক টুকরো কাগজ জমা দিয়েছিলেন আর শীঘ্রই একজন বাইবেল ছাত্র তার সাথে যোগাযোগ করেছিলেন। পরবর্তী সময়ে, ইংল্যান্ড গ্লুসেস্টার শহরে যেখানে আমরা বাস করতাম, সেখানকার গৃহে গৃহে তিনি বাইবেল ট্র্যাক্ট বিতরণ করতে শুরু করেন। আমি ও আমার দুই দিদি খুব ছোটবেলা থেকেই মায়ের সাথে প্রচার কাজে অংশ নিই।

একজন উদ্যোগী বাইবেল ছাত্র হেরি ফ্রান্সিস যখন গ্লুসেস্টারে আসেন, মা তাকে এক আন্তরিক অভ্যর্থনা জানান। শীঘ্রই তিনি আমার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখান আর পরবর্তী সময়ে আমার একজন অগ্রগামী হওয়ার ক্ষেত্রে অর্থাৎ পূর্ণ-সময় পরিচারকেরা যে নামে পরিচিত ছিল, তার উৎসাহই ছিল এক বড় বিষয়। ভাই ফ্রান্সিসের উদাহরণ আমাকে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল: বয়স্কদের সবসময় অল্পবয়সীদের উৎসাহিত করার পন্থাগুলি খুঁজে নেওয়া উচিত।

আমার মা যখন বাইবেল ছাত্রদের একজন হন তখন গ্লুসেস্টারের আরও অনেকে ঠিক তাই করেছিল। যাইহোক, মণ্ডলীর কয়েকজন প্রাচীন নিজেদের সম্বন্ধে অতিরিক্ত চিন্তা করতে শুরু করে এবং শ্রেণীর—অর্থাৎ তখন মণ্ডলী যে নামে পরিচিত ছিল—সদস্যেরা ব্যক্তিবিশেষদের অনুসরণ করতে শুরু করে। এক সভাতে, কয়েকজন মাকে পিছন থেকে খোঁচাতে থাকে আর হাত তুলে নির্দিষ্ট কিছু প্রাচীনদের সমর্থন করার জন্য তাকে পীড়াপীড়ি করে। কিন্তু তিনি প্রভাবিত হওয়াকে অগ্রাহ্য করেন কারণ মা জানতেন যে তারা উপযুক্ত উদাহরণ স্থাপন করছে না। ১৯২০ দশকের শেষ দিকে, অনেকে আর সত্যের পথে না চলে সরে যায়। (২ পিতর ২:২) কিন্তু, মা কখনও সংগঠনকে বিশ্বস্তভাবে সমর্থন করা থেকে সরে যাননি আর এইভাবে আমার জন্য এক উত্তম উদাহরণ তিনি স্থাপন করেন।

সত্যের পক্ষে আমার পদক্ষেপ

পরিশেষে, ১৯৩৯ সালের জুন মাসে, যখন আমার বয়স ১৮ বছর তখন আমি সেভার্ন নদীতে বাপ্তাইজিত হই। এছাড়া সেই বছর আমি শব্দ বিভাগে ভারপ্রাপ্ত দাস হিসাবে নিযুক্ত হই। সেই দিনগুলিতে আমরা একটি বৃহৎ প্রতিলিপি-গ্রহণ যন্ত্র ব্যবহার করতাম যেটির দ্বারা “ধর্ম একটি ফাঁদ ও ফন্দি” এর বার্তা জনসাধারণের স্থানগুলিতে ঝংকার দিয়ে বাজান হত। সেই সময় খ্রীষ্টীয় জগতের কপটতা ও মিথ্যা শিক্ষাগুলিকে প্রকাশ করার উপরই জোর দেওয়া হত।

একবার আমি একটি ব্যানার বহন করার সময় এক শোভাযাত্রার সম্মুখে ছিলাম, যেটির এক পাশে “ধর্ম একটি ফাঁদ ও ফন্দি” আর অপর পাশে “ঈশ্বর ও রাজা খ্রীষ্টের সেবা করুন” লেখা ছিল। এর পিছনে একটি অশ্বশাবক ছিল যেটির পিঠের উপর উভয় পাশে সম্মিলিত একটি বৃহৎ পোস্টার ছিল যেটির মাধ্যমে জনসাধারণের বক্তৃতার জন্য প্রচার করা হয়েছিল। গ্লুসেস্টারের মত ধর্মপ্রধান নগরে এই শোভাযাত্রার দৃশ্য অবশ্যই কতই না আকর্ষণীয় হয়ে থাকবে!

ঘরে আর্থিক সমস্যাগুলি থাকা সত্ত্বেও, মা আমাকে একজন অগ্রগামী হতে উৎসাহিত করেছিলেন। সেইজন্য, ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে, ওয়ারউইকসিয়ারের একটি ছোট শহর লিমিংটনে আমি আমার প্রথম অগ্রগামী কার্যভারের জন্য আসি। সেই শহরটি জুড়ে বেশ কিছু সংখ্যক অবসরপ্রাপ্ত প্রাদ্রিদের ঘর ছিল।

আমাদের গৃহ থেকে গৃহে পরিচর্যায়, আমরা একটি হালকা ওজনের ধ্বনিগ্রাহী-যন্ত্র ব্যবহার করতাম, যেটিতে ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির তৎকালীন সভাপতি যোসেফ এফ. রাদারফোর্ডের বক্তৃতা বাজিয়ে শোনান হত। অপরপক্ষে আমাদের প্রতিলিপি-গ্রহণ যন্ত্রটি ছিল অত্যন্ত ভারি (যেটি বৃহৎ শ্রোতৃমণ্ডলীর জন্য ব্যবহৃত হত) সেটি আমরা একটি ছোট ঠেলা গাড়ি বা শিশুদের বহন করার গাড়িতে করে বহন করতাম। মিথ্যা ধর্ম প্রকাশকারী বার্তার কারণে অনেক সময় পাদ্রীরা রাগ করত এবং তাদের জায়গা থেকে আমাদের চলে যেতে বাধ্য করত। কিন্তু আমরা নিরাশ হতাম না। যিহোবা আমাদের কাজকে আশীর্বাদ করেছিলেন তাই আজকে লিমিংটনে একশরও অধিক সাক্ষীসহ একটি মণ্ডলী দেখা যায়।

১৯৪১ সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উন্মত্ত পর্যায়ে পৌঁছায়, আমি ওয়েলসে চলে আসি, যেখানে হ্যাভারফোর্ডওয়েস্ট, করমার্থেন এবং রেক্সহামের শহরগুলিতে আমি অগ্রগামীর কাজ করি। একজন পূর্ণ-সময়ের পরিচারক হওয়াতে আমি সামরিক বাহিনীর কাজ থেকে অব্যাহতি পাই কিন্তু লোকেরা আমাদের নিরপেক্ষ অবস্থানকে উপলব্ধি করেনি। অতএব, আমার সাথী ও আমাকে গুপ্তচর বা দেশদ্রোহী বলে অভিযুক্ত করা হয়েছিল। একদিন রাতে, পুলিশ আমাদের ঘরের চারিদিক ঘিরে ফেলে। আমার সাথী কেবলমাত্র তার কয়লা সংগ্রহের কাজ থেকে ফিরেছে আর হঠাৎই সে সেখানে কারা আছে তা দেখার জন্য তার মাথা দরজা থেকে বাইরের দিকে বাড়িয়ে উঁকি দেয়। তার মুখ কয়লার গুঁড়োয় আবৃত ছিল আর এমনভাবে পুলিশের দিকে তাকিয়েছিল যেন সে সামরিক বাহিনীর আকস্মিক হমলার জন্য প্রস্তুত রয়েছে! যার জন্য আমাদের কিছুটা ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছিল!

আমাদের কার্যভারে আমরা প্রচুরভাবে আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলাম। একবার আমরা যখন করমার্থেনে ছিলাম, লন্ডন শাখা দপ্তরের জন বার (বর্তমানে পরিচালক গোষ্ঠীর একজন সদস্য) আমাদের সাথে এক প্রেরণাদায়ক সাক্ষাৎ করেন। তখন করমার্থেনে শুধুমাত্র দুইজন প্রকাশক ছিল; বর্তমানে সেখানে একশরও বেশি প্রকাশক আছে। বর্তমানে রেক্সহামে তিনটি মণ্ডলী রয়েছে এবং সম্প্রতি হ্যাভার্ফোডওয়েস্টে একটি উৎকৃষ্ট কিংডম হল উৎসর্গ করার সুযোগ আমি পেয়েছি।—১ করিন্থীয় ৩:৬.

আমার পরিচর্যার জন্য কৃতজ্ঞ

যখন আমরা দক্ষিণ ওয়েলসের সোয়ান্সিয়াতে ছিলাম, আমার সাথী ডন্‌ রেন্ডলকে সামরিক কাজ করা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। বিবেকবুদ্ধিপূর্ণভাবে সে অন্য দেশের সহখ্রীষ্টানদের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারে না এটি ব্যাখ্যা করা সত্ত্বেও তাকে কারাদণ্ড দেওয়া হল। (যিশাইয় ২:২-৪; যোহন ১৩:৩৪, ৩৫) তাকে উৎসাহ আর সেই সাথে প্রতিবেশীদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য আমি কারাগারের কাছাকাছি প্রতিলিপি-গ্রহণ যন্ত্রটি স্থাপন করে বাইবেল বক্তৃতাগুলি বাজিয়েছিলাম।

কিন্তু, স্থানীয় মহিলারা এটি পছন্দ করত না আর তাই আমার সঙ্গীকে ও আমাকে প্রহারের জন্য টুপির মধ্যে টাকা সংগ্রহ করে তা সৈন্যদের দেয়। আমরা কিংডম হলে আশ্রয় পেতে—সেই স্থান ত্যাগ করার জন্য যতটা সম্ভব দ্রুত দৌড়াতে থাকি—এবং আমি প্রতিলিপি-গ্রহণ যন্ত্রটিসহ ঠেলা গাড়িটিও ঠেলতে থাকি। কিন্তু সেখানে পৌঁছে আমরা দেখি যে সেটি বন্ধ ছিল! কেবলমাত্র পুলিশদের যথাকালীন হস্তক্ষেপের কারণে আমরা নিদারুণ প্রহার থেকে রক্ষা পাই।

ঘটনাটি স্পষ্টতই সুপরিচিত হয়ে ওঠে। কিছুদিন পরে সোয়ান্সিয়ার কাছাকাছি একটি শহরে আমি যখন প্রচার করছিলাম, একজন ব্যক্তি সমর্থনের সাথে আমাকে বলেন: “খ্রীষ্টতত্ত্ব হচ্ছে সেটিই যার জন্য তোমরা দৃঢ় পদক্ষেপ নিয়েছ, ঠিক যেমন সোয়ান্সিয়ার সেই যুবকটি, যাকে সুরক্ষার জন্য পালাতে হয়েছিল কারণ সে সাহসের সাথে তার বিশ্বাস সম্বন্ধে ঘোষণা করেছিল।” তিনি এটি জেনে কী আশ্চর্যই না হয়েছিলেন যে আমিই সেই যুবক!

যুদ্ধের বছরগুলিতে অগ্রগামীর কাজ করা সহজ ছিল না। আর আমাদের জাগতিক সম্পদও বেশি ছিল না, কিন্তু আমাদের যা কিছু ছিল সেটি আমরা উপলব্ধি ও উপভোগ করতাম। সর্বদা আমরা নিয়মিত আধ্যাত্মিক খাদ্যের সরবরাহ লাভ করতাম এবং অসুস্থতা ছাড়া আমরা কখনও সভাগুলি বাদ দিতাম না। আমি একটি পুরনো বাইসাইকেল কিনি এবং এর সাথে আমাদের একটি বড় ঝুড়ি ছিল যার ভিতর আমরা ধনিগ্রাহী-যন্ত্রসহ বাইবেল সাহিত্যাদি বহন করতাম। কোন কোন সময় বাইসাইকেলে করে দিনে আমি ৮০ কিলোমিটার ভ্রমণ করতাম! আমি প্রায় সাত বছর ধরে অগ্রগামীর কাজ করেছি আর সেই দিনগুলির কথা স্মরণ করতে আমার খুব ভাল লাগে।

১৯৪৬ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর, আমাকে বেথেলে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়, যে নামে পৃথক পৃথক দেশগুলিতে যিহোবার সাক্ষীদের মুখ্য কার্যালয় পরিচিত ছিল। তখন আমাদের বেথেলটি লন্ডন ট্যাবর্নাকলের পাশেই ৩৪ কার্ভেন টেরেসে অবস্থিত ছিল। আমি সেখানকার বয়স্কদের যেমন এলিস হ্যার্টের সাহচর্য উপভোগ করতাম, যার বাবা টম হ্যার্ট সম্ভবত ইংল্যান্ডের প্রথম সাক্ষী।

এক বিশ্বস্ত সহকারিণী লাভ করা

১৯৫৬ সালে, একজন অগ্রগামী ইতিকে বিবাহ করার জন্য আমি বেথেল ত্যাগ করি, যার সাথে আমার পরিচয় হয়েছিল যখন সে নেদারল্যান্ড থেকে তার দিদির সঙ্গে দেখা করতে আসে যিনি তখন লন্ডনে বসবাস করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে, দক্ষিণ নেদারল্যান্ডের, টিলবার্গের একটি বাণিজ্যিক কলেজে ইতি সর্টহ্যান্ড ও টাইপ করা শেখাত। একদিন অন্য এক শিক্ষক সাইকেল করে তার সাথে আসতে চান যাতে সে নিরাপদে পৌঁছাতে পারে। তিনি একজন রোমান ক্যাথলিক ছিলেন। যখন তারা পৌঁছায়, ইতির প্রোটেস্টান বাবামার সাথে তার এক আলোচনা হয়। এইভাবে বন্ধুত্ব গড়ে ওঠে আর শিক্ষকটি তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতে থাকেন।

যুদ্ধ শেষ হওয়ার ঠিক কিছুদিন পরেই, এই শিক্ষকটি ইতিদের বাড়িতে এসে চিৎকার করে বলেন: “আমি সত্য খুঁজে পেয়েছি!”

“আমি ভেবেছিলাম সত্য তুমি তখনই পেয়েছিলে যখন তুমি রোমান ক্যাথলিক ছিলে!” ইতির বাবা বলেন।

“না!” তিনি উত্তেজনার সাথে উত্তর দেন। “যিহোবার সাক্ষীদের কাছে সত্য আছে!”

সেই সন্ধ্যা আর এইভাবে আরও সন্ধ্যাগুলি গভীর বাইবেল আলোচনার মধ্যে দিয়ে কাটত। কিছু দিন পরেই ইতি একজন অগ্রগামী হয়। পরিচর্যায় সেও অনেক তিক্ত বিরোধিতার সম্মুখীন হয়, যা নেদারল্যান্ডেরই রোমান ক্যাথলিক গির্জা থেকে এসেছিল। যখন সে গৃহ থেকে গৃহে যেত তখন যাজকেরা ছেলেমেয়েদের উত্তেজিত করত যেন তার কথোপকথনে ব্যাঘাত ঘটায় আর তারা একদিন তার বাইসাইকেলটি ভেঙে দেয়। সে তার বাইসাইকেলটি এক মেরামতকারীর কাছে নিয়ে যায়, যিনি পূর্বে তার কাছ থেকে একটি পুস্তিকা নিয়েছিলেন। “দেখুন না ছেলেমেয়েরা কী করেছে!” অশ্রুসজল চোখে সে বলেছিল।

“এইজন্য আপনি হাল ছেড়ে দেবেন না,” লোকটি বিনয়ের সাথে উত্তর দিয়েছিলেন। “আপনি একটি উত্তম কাজ করছেন। আমি আপনার বাইসাইকেলটি বিনাখরচেই মেরামত করে দেব।” আর তিনি তাই করেছিলেন।

ইতি দেখে যে যতদিন পর্যন্ত না সে কারও সাথে বাইবেল অধ্যয়ন শুরু করে, যাজকেরা তাদের পালদের প্রতি অতটা আগ্রহ দেখায়নি। এরপর যাজকেরা ও নানেরা বাইবেল এবং যিহোবা উভয়ের প্রতি লোকেদের বিশ্বাসকে নষ্ট করার জন্য তাদের কাছে আসতে থাকে। এগুলি সত্ত্বেও সে অনেক ফলপ্রসূ বাইবেল অধ্যয়ন উপভোগ করে।

আমাদের একত্রের জীবনের জন্য কৃতজ্ঞ

আমদের বিবাহের পর, ইতি ও আমি ইংল্যান্ডে ভ্রমণ কাজের জন্য কার্যভার পেয়ে সেখানে যাই এবং তাদের আধ্যাত্মিকভাবে সবল করার জন্য প্রায় পাঁচ বছর ধরে আমরা সেখানকার মণ্ডলীগুলি পরিদর্শন করি। তারপর ৩৬তম গিলিয়াড ক্লাশে যোগদানের জন্য আমি একটি আমন্ত্রণ লাভ করি, যেটি নিউ ইয়র্ক ব্রুকলিনে যিহোবার সাক্ষীদের বিশ্বের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এটি দশ মাসের প্রশিক্ষণ পর্ব যেটি ১৯৬১ সালের নভেম্বর মাসে শেষ হয়, সেটি যিহোবার সাক্ষীদের শাখা দপ্তরগুলিতে কার্য পরিচালনার জন্য পুরুষদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ছিল। আমি বাইরে থাকাকালীন, ইতি ইংল্যান্ডের লন্ডন বেথেলে থাকে। আমার গ্র্যাজুয়েশনের পর আমরা একত্রে সেখানে কার্যভার পাই।

পরবর্তী ১৬ বছর ধরে, আমি পরিচর্যা বিভাগে কাজ করি, সেখানে আমি মণ্ডলীর বিভিন্ন কার্যক্রমের দায়িত্বের বিষয়াদি পরিচালনা করি। সেই সময়, ১৯৭৮ সালে, বেথেলের গৃহ অধ্যক্ষ প্রাইস হিউজ মারা যাওয়ার পর আমি তার স্থানে নিযুক্ত হই। আমাদের এই বৃদ্ধিরত বেথেল পরিবারের সদস্যদের মঙ্গলার্থে কাজের দায়িত্ব পাওয়া—যে পরিবারে বর্তমানে ২৬০ জনেরও বেশি সদস্য রয়েছে—এই অনেক বছরগুলি ধরে এক আশীর্বাদজনক কার্যভার হয়ে এসেছে।

আমার প্রিয় মা ১৯৭১ সালে ৮৫ বছর বয়সে মারা যান। অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্দেশ্যে আমি ও ইতি গ্লুসেস্টারে ফিরে যাই, সেখানে একজন ভাই, মায়ের স্বর্গীয় আশা সম্বন্ধে সুস্পষ্টভাবে আলোচনা করেন। (ফিলিপীয় ৩:১৪) মায়ের বৃদ্ধ বয়সে আমার দিদিরা, ডোরিস ও গ্রেস, যে তার সেবাযত্ন করেছেন সেইজন্য তাদের কাছে আমি সত্যই কৃতজ্ঞ যা ইতি ও আমাকে পূর্ণ-সময়ের পরিচর্যায় রত থাকতে সক্ষম করেছে।

ইতি ও আমি প্রায়ই আমাদের বাবামার কথা চিন্তা করি যে তারা কত দৃঢ়তা ও প্রেমের সাথে আমাদের লালন-পালন করেছিলেন। আমরা তাদের কাছে কতই না অপরিমেয়ভাবে ঋণী! যিহোবা এবং তাঁর সংগঠনের জন্য উপলব্ধিবোধ গড়ে তোলার ক্ষেত্রে আমার মা, আমার ও আমার বোনেদের জন্য বিশেষভাবে এক উত্তম উদাহরণ স্থাপন করেন।

প্রকৃতপক্ষে, আমরা আমাদের স্বর্গীয় পিতা, যিহোবার সেবায় প্রতিটি নতুন দিন অবলোকন করার সাথে আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে ওঠে। কতই না চমৎকার ও প্রেমময় ঈশ্বর তিনি! বাইবেল গীতরচক আমাদের অনুভূতিকে প্রকাশ করেন যখন তিনি লেখেন: “আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন্‌, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব। প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব।”—গীতসংহিতা ১৪৫:১, ২.

[২৬ পৃষ্ঠার চিত্র]

আমার স্ত্রী ইতির সাথে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার