-
সুখী হওয়ার জন্য সত্যিই যা প্রয়োজন২০০৪ প্রহরীদুর্গ | সেপ্টেম্বর ১
-
-
কিন্তু, আমরা হয়তো অবাক হতে পারি যে, ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত অথবা শোক করে এমন ব্যক্তিদের কীভাবে সুখী বলা যেতে পারে। এই ধরনের ব্যক্তিদের জগতের অবস্থা সম্বন্ধে এক বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রয়েছে। তারা আমাদের দিনে ‘কৃত সমস্ত ঘৃণার্হ কার্য্যের বিষয়ে দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করে ও কোঁকায়।’ (যিহিষ্কেল ৯:৪) এই বিষয়টা তাদের সুখী করে না। কিন্তু, তারা যখন পৃথিবীতে ধার্মিক অবস্থা এবং নিপীড়িত ব্যক্তিদের জন্য ন্যায়বিচার নিয়ে আসার বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে জানে, তখন তাদের আনন্দের সীমা থাকে না।—যিশাইয় ১১:৪.
-
-
সুখী হওয়ার জন্য সত্যিই যা প্রয়োজন২০০৪ প্রহরীদুর্গ | সেপ্টেম্বর ১
-
-
যে-লোকেরা শোক করে, ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত এবং যারা তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন, তারা সৃষ্টিকর্তার সঙ্গে উত্তম সম্পর্ক রাখার গুরুত্ব সম্বন্ধে অবগত আছে। মানুষের সঙ্গে উত্তম সম্পর্ক সুখ নিয়ে আসে কিন্তু ঈশ্বরের সঙ্গে উত্তম সম্পর্ক আরও বেশি সুখ নিয়ে আসে। হ্যাঁ, যা সঠিক তা ভালবাসে এমন চিন্তাশীল মনের যে-ব্যক্তিরা ঐশিক নির্দেশনা মেনে নিতে ইচ্ছুক, তাদেরকে সত্যিই সুখী বলা যেতে পারে।
-