-
“পিছনে ফিরিয়া” তাকাবেন না২০১২ প্রহরীদুর্গ | মার্চ ১৫
-
-
১২. পৌল যে-বিষয়গুলো পিছনে ফেলে এসেছিলেন, সেগুলো সম্বন্ধে তিনি কেমন অনুভব করেছিলেন?
১২ প্রেরিত পৌল খ্রিস্টের একজন অনুসারী হওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করেছিলেন। (ফিলি. ৩:৪-৬) তিনি যে-বিষয়গুলো পিছনে ফেলে এসেছিলেন, সেগুলো সম্বন্ধে তিনি কেমন অনুভব করেছিলেন? তিনি আমাদের বলেন: “যাহা যাহা আমার লাভ ছিল, সে সমস্ত খ্রীষ্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম।” কেন? তিনি বলে চলেন: “আমার প্রভু খ্রীষ্ট যীশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি; তাঁহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি, এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রীষ্টকে লাভ করি।”a (ফিলি. ৩:৭, ৮) ঠিক একজন ব্যক্তি যেমন তার ময়লা-আবর্জনা অথবা জঞ্জাল ফেলে দিয়ে পরে তার ক্ষতির জন্য দুঃখিত হন না, তেমনই পৌল যে-জাগতিক সুযোগগুলো পিছনে ফেলে এসেছিলেন, সেগুলোর কোনোটার জন্য আপশোস করেননি। তিনি আর কখনো মনে করেননি যে, সেগুলো মূল্যবান ছিল।
১৩, ১৪. কীভাবে আমরা পৌলের স্থাপিত উদাহরণ অনুসরণ করতে পারি?
১৩ আমরা যদি দেখি যে, তথাকথিত হারিয়ে যাওয়া সুযোগগুলো থেকে কী হতে পারত তা নিয়ে আমরা অনুমান করতে শুরু করেছি, তাহলে কোন বিষয়টা আমাদের সাহায্য করতে পারে? পৌলের স্থাপিত উদাহরণ অনুসরণ করুন। কীভাবে? আপনার কাছে এখন যা রয়েছে, সেটার মূল্য বিবেচনা করুন। আপনি যিহোবার সঙ্গে এক মূল্যবান সম্পর্ক গড়ে তুলেছেন এবং তাঁর সামনে বিশ্বস্ততার এক নথি স্থাপন করেছেন। (ইব্রীয় ৬:১০) জগৎ এমন কোন বস্তুগত সুযোগসুবিধা দিতে পারে, যা এখন আমরা যে-আধ্যাত্মিক আশীর্বাদ উপভোগ করছি এবং ভবিষ্যতেও করব, সেটার ধারেকাছেও আসতে পারে?—পড়ুন, মার্ক ১০:২৮-৩০.
-
-
“পিছনে ফিরিয়া” তাকাবেন না২০১২ প্রহরীদুর্গ | মার্চ ১৫
-
-
a এখানে ‘মল’ হিসেবে অনুবাদিত মূল ভাষার শব্দটির অর্থ এও হতে পারে, যা “কুকুরের কাছে ফেলে দেওয়া হয়,” “গোবর,” “বিষ্ঠা।” একজন বাইবেল পণ্ডিত বলেন যে, পৌলের এই শব্দের ব্যবহার “এমন অকেজো ও বাজে কোনো কিছুর কাছ থেকে সরে আসার স্থিরসিদ্ধান্তকে” ইঙ্গিত করে, “যেটা দিয়ে একজন ব্যক্তির আর কিছুই করার থাকে না।”
-